কেন ডিপ ফ্রিজে লাইট থাকে না?
ডিপ ফ্রিজে লাইট না থাকার কারণ দীর্ঘদিনের জন্য খাবার সংরক্ষণ করতে ফ্রিজের তুলনা নেই। তাইতো কম-বেশি সবার বাড়িতেই স্থান পায় এই যন্ত্রটি। ফ্রিজ ঠাণ্ডা রাখার মাধ্যমে দীর্ঘদিন যে কোনো খাবার সংরক্ষণ করতে সক্ষম। দিন দিন এর ব্যবহারও বাড়ছে। দেখা যায় উচ্চমূল্য থেকে সুলভমূল্যের মধ্যে নানাবিধ ব্র্যান্ডের ফ্রিজ বা রেফ্রিজারেটর বাজারে বেশ সহজলভ্য। তাইতো খাবার সংরক্ষণের জন্য এখন কোনো কষ্টই করতে হয় না। প্রতিটি রেফ্রিজারেটরেই থাকে দুইটা আলাদা অংশ। ডিপ ফ্রিজ বা ফ্রিজার ও ফ্রিজ বা রেফ্রিজারেটর। খেয়াল করে দেখেছেন নিশ্চয়, ফ্রিজের অংশে উজ্জ্বল আলোযুক্ত অটোমেটিক লাইট সংযুক্ত করা থাকলেও, ডিপ ফ্রিজের অংশে কোনো লাইট থাকে না। কেন ডিপ ফ্রিজের অংশে অটোমেটিক লাইট থাকে না, এমন প্রশ্ন মাথায় এসেছে কি কখনো? ডিপ ফ্রিজে সাধারণত কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করা হয়। এছাড়া অনেকেই ফ্রোজেন আইটেম ও রান্না করা খাবার দীর্ঘদিন ধরে খাওয়ার জন্য সংরক্ষণ করেন। এদিকে ফ্রিজারের অংশটি তুলনামূলক ছোট হওয়ায় স্বাভাবিকভাবেই বেশ আঁটসাঁট হয়ে থাকে জায়গাটি। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে বের করতে বেশিরভাগ সময়েই দারুণ বেগ পেতে হয়। বিশেষ করে রাতের বে...