Posts

Showing posts from April, 2020

চা খাওয়া নিয়ে চটে গেলেন কারিনা!

Image
কারিনা কাপুর কারিনার শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এর সিজন ২ এর একটি পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন তাপসী পান্নু। কারিনা ও তাপসীর ওই শোয়ের শুটিংয়ের পিছনে ঠিক কী ঘটেছে, তারই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।  ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’ এর শুটিংয়ের যে ভিডিও উঠে এসেছে তাতে কারিনাকে বিভিন্ন মেজাজে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক কর্মীকে কিছুটা বিরক্ত হয়েই কারিনা প্রশ্ন করছেন, তাকে কেন নোংরা কাপ দেওয়া হলো? ঠিক করে কাপ ধোয়া হয়েছে কিনা? আবার শোয়ের অতিথিরা চলে আসায় শুটিং শুরুর জন্য তাড়া দিতেও দেখা গিয়েছে বেবোকে।   আরো পড়ুন

মেক্সিকোতে মিথানল মেশানো মদ পানে ২১ জনের মৃত্যু

Image
ছবি: সংগৃহীত মেক্সিকোতে মিথানল মেশানো বিষাক্ত মদ পান করে ২১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরো ১৩ জন।  বুধবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে এ ঘটনা  ঘটেছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।  আরো পড়ুন

বাড়ি গিয়ে করোনা ঠেকাতে মার্কিন যুদ্ধ জাহাজকে চীনের আহ্বান

Image
ছবি: সংগৃহীত দক্ষিণ চীন সাগরে চীনের জলসীমায় প্রবেশ করেছিলো যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সৃষ্টি হয়েছিলো উত্তেজনারও। কিন্তু পরবর্তীতে নিজেদের জলসীমা থেকে মার্কিন যুদ্ধজাহাজটিকে সরিয়ে দেয় চীনের নৌবাহিনী। সম্প্রতি দেশটির পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। বিবৃতিটিতে বলা হয়, অন্যের জলসীমায় এসে অশান্তি সৃষ্টি না করে নিজ দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা উচিত মার্কিন নৌবাহিনীর সদস্যদের। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস ব্যারি দক্ষিণ চীন সাগরের জিশা দ্বীপপুঞ্জের কাছে চলে আসে। এরপরই পিএলএ’র নৌবাহিনী যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সহায়তায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি সরিয়ে দেয়। আরো পড়ুন

রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৯৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এ নিয়ে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।  আরো পড়ুন

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো

Image
ছবি: সংগৃহীত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬২ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৭৯ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৮হাজার ৪৩৭ জন।  আরো পড়ুন

সাধারণ লেবুর অসাধারণ দুই শরবত!

Image
শরবত পবিত্র রমজান মাস মানেই মুসলিমদের আল্লাহর নৈকট্য লাভের উত্তম সময়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমরা পানাহার থেকে বিরত থাকেন। সারাদিন পর ইফতার করা রমজান মাসের অন্যতম ইবাদত। তবে সারা দিন রোজা রাখার পর ইফতারে অবশ্যই পুষ্টিগুণসমৃদ্ধ পানীয় পান করা জরুরি। বিশেষ করে মহামারির এই সময়ে নিজের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এমন খাবার ও পানীয় পান করতে হবে। আর তাই বেশি করে ভিটামিন-সি যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।  আরো পড়ুন

বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলছেন আকবর

Image
বিশ্বকাপ ফাইনালের কিট নিলামে তুলছেন আকবর আলী চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয় করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেন পঞ্চগড়ের ছেলে আকবর আলী। করোনাভাইরাস মোকাবিলায় নিজের ফাইনাল ম্যাচ জার্সি নিলামে তুলছেন তিনি। এর পাশাপাশি ব্যাটিং গ্লাভসও নিলামে তুলছেন এই ক্রিকেটার।  আরো পড়ুন

করোনায় দম্পতির মৃত্যু, হাতে হাত রেখে শেষ মুহূ্র্তে বলে গেল ‘ভালোবাসি’

Image
ছবি: মেরি কেপলার এবং তার স্বামী উইলফোর্ড ৭৩ বছর একসঙ্গে সংসার করেছেন দুজন। একজন ব্যতীত যেন অন্যজনের বেঁচে থাকা ছিল দায়। বয়স বাড়লেও কমেনি তাদের প্রেম। আর তাইতো মৃত্যুর পূর্বে দুজন দুজনকে বলে গেল ভালোবাসি। সর্বনাশা করোনাভাইরাস তাদেরকে আলাদা করে দিল। কেড়ে নিল দুটি প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে একসঙ্গে মৃত্যুবরণ করলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই দম্পতি। হাতে হাত রেখে তাদের মৃত্যুর পূর্বে শেষ কথাটি ছিল ‘আই লাভ ইউ’।  আরো পড়ুন

দেশের সর্বকালের সেরা সাকিব: তামিম ইকবাল

Image
সাকিব আল হাসানকে দেশের সর্বকালের সেরা মানেন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাস খুব বেশিদিনের নয়। যদি শুধু টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরের সময় ধরা হয় তবে মোটে দুই দশক পূরণ করেছে টাইগাররা। তবে এরইমধ্যে বেশ কিছু ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। এদের মাঝে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার বলে মত দিয়েছেন তারই সতীর্থ তামিম ইকবাল।  বুধবার রাতে দেশের অন্যতম প্রধান দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে ফেসবুক লাইভে আসেন তামিম। সেখানে করোনা পরিস্থিতির পাশাপাশি কথা বলেন অন্যান্য অনেক দিক নিয়ে। কথা প্রসঙ্গে সাকিবকে নিয়েও আলোচনা হয় সেখানে।  আরো পড়ুন

দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪

Image
ফাইল ফটো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৬৮ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৭ হাজার ৬৬৭ জন করোনা রোগী শনাক্ত হলো। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  আরো পড়ুন

স্বাস্থ্য সুরক্ষায় চিনি নিয়ে যত ভুল ধারণা

Image
চিনি চিনি খাবারের স্বাদ বাড়াতে অতুলনীয়। তাছাড়া মিষ্টি স্বাদের খাবার অঙ্কেই বেশ পছন্দ করেন। তবে যারা স্বাস্থ্য সচেতন তারা চিলি বা মিষ্টি স্বাদের খাবার একদমই এড়িয়ে যান। যদিও সবাই জানেন, মাত্রাতিরিক্ত চিনি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। সমস্যাটি বাঁধে অন্য জায়গায়। চিনির বিকল্প হিসেবে অনেকেই অন্য উপায় খুঁজেন। তবে স্বাদ চিনির মতো হলেই ভালো হয়, অথচ শরীরের পক্ষে ক্ষতিকারক হবে না, এমন বিকল্প খুঁজে পাওয়াই বেশ সমস্যার। চিনি খাওয়া নিয়ে আবার বেশ কিছু ভুল ধারণাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-  আরো পড়ুন

ঘরোয়া দুই উপাদানে দূর হবে চোখের নিচে কালো দাগ!

Image
ডার্ক সার্কেল দূর হবে সহজেই চোখের মাধ্যমেই মনের ভাষা প্রকাশ পায়। তাই চোখের সৌন্দর্য রক্ষার্থে কত কিনা করেন ফ্যাশন সচেতন নারীরা। তবে অনেকেরই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হতে দেখা যায়। ঘুম কম হলে এই সমস্যা দেখা দেয়। তাছাড়া অন্যান্য কারণেও এ সমস্যা হয়। পাতলা ত্বকের নিচে রক্তের কৈশিক জালিকার কারণে একটা কালোভাব চলে আসে। আবার পুষ্টিহীনতা বা বার্ধক্যের কারণে চোখ গর্তের ভেতর ঢুকে গেলেও মনে হয় কালো দাগ পড়েছে চোখের নিচে।  আরো পড়ুন

রোজায় গ্যাস্ট্রিকমুক্ত থাকবেন যেভাবে

Image
ছবি: প্রতীকী গ্যাস্ট্রিকের সমস্যায় আজকাল ছোট বড় সবাই ভুগে। বিশেষ করে রোজার এই সময় সারাদিন উপবাসের পর কিছু খেলেই বুক জ্বালা, পেট ফাপাঁ, বদহজমের সমস্যা বেড়ে যায়। এছাড়াও ঝালজাতীয় খাবার, অনিয়মিত খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা, ব্যায়াম না করা বা অতিরিক্ত মদ্যপানের ফলে অ্যাসিডিটি হতে পারে। আর সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজাপোড়া খেয়ে দেখা দিতে পারে অ্যাসিডিটি। এই সময় অ্যাসিডিটি মুক্ত থাকতে কি করবেন জেনে নিন-  আরো পড়ুন

চলে গেলেন ঋষি কাপুর, রেখে গেলেন ‘ক্যারিয়ার জয়ী’ সাফল্য

Image
ঋষি কাপুর ঋষি কাপুর। বলিউডের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে। বলা চলে সিনেমার জন্যই যেন জন্ম হয়েছিলো তার। কখনো প্রেমিকের চরিত্রে, কখনোবা আবার ‘বড়লোকের বেটা’ হিসেবে দেখা গেছে তাকে। বলিউডে তিনি এসেছেন রাজার হালে, গেলেনও সেভাবেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে মারা যান ঋষি কাপুর।  আরো পড়ুন

মাটির তৈরি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ

Image
ছবি: জেনে মসজিদ অনন্য স্থাপত্য শৈলীর জন্য পৃথিবীর অনেক মসজিদের সুখ্যাতি রয়েছে। পৃথিবী জুড়ে প্রাচীন ও নতুন অসংখ্য বৃহৎ মসজিদ রয়েছে। তবে শত বছরের পুরনো মাটির তৈরি সর্ববৃহৎ মসজিদের কথা শুনলে হয়তো অনেকই বিস্মিত হবে। তেমনই একটি মসজিদ ‘গ্রেট মস্ক অব জেনে’।  এটি পৃথিবীর সর্ববৃহৎ মাটির তৈরি মসজিদ। পশ্চিম আফ্রিকার দেশ মালির বানি নদী তীরের জেনে শহরে মসজিদটি অবস্থিত। স্থাপত্যবিদরা মসজিদটিকে সুদানো-সাহেলিয়ায়ন স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন হিসেবে বিবেচনা করেন।  আরো পড়ুন

করোনায় চিকিৎসার ‘ওষুধ পেয়েছে’ যুক্তরাষ্ট্র

Image
ছবি: সংগৃহীত মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। তবে এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানি উভয় দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। করোনায় সেখানে এ পর্যন্ত মারা গেছে ৬১ হাজারেরও বেশি মানুষ। এদিকে এমন পরিস্থিতে দেশটিতে আলো দেখাচ্ছে একটি কোম্পানির তৈরি রেমডিসিভির ওষুধ। আরো পড়ুন

হুমায়ুন ফরীদির চশমার ভিত্তি মূল্য ১ লাখ!

Image
হুমায়ুন ফরীদি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করছে দাতব্য সংস্থা  ‘অকশন ফর অ্যাকশন’ । তারা দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন। সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন। এরই মধ্যে প্রতিষ্ঠানটি সাকিব আল হাসানের প্রিয় ব্যাট ও কণ্ঠশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে তুলেছে। আজ রাত ১১ টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেজে নিলামে উঠতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা  হুমায়ুন ফরীদির  সবচেয়ে বহুল ব্যবহৃত চশমা। যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা।  আরো পড়ুন

বেসন ব্যবহারেই চুল হবে লম্বা, ঝলমলে ও খুশকিমুক্ত

Image
ছবি: চুলে বেসনের ব্যবহার প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে বেসন। ত্বকের ব্রণ, ফুসকুড়িসহ কালো দাগ দূর করতে বেসনের জুড়ি মেলা ভার। সেই সঙ্গে খুশকি, চুলের আগা ফাটা রোধ করে চুলকে লম্বা ও ঝলমলে করে বেসন। তবে জেনে নিন প্রাকৃতিক এই উপাদানের সাহায্যে চুল কীভাবে পরিষ্কার ও লম্বা করবেন-  আরো পড়ুন

সুস্থ থাকতে কিডনি ভালো রাখুন পাঁচ উপায়ে

Image
ছবি: প্রতীকী মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে কিডনি অন্যতম। শরীরের রক্ত পরিশোধন করে থাকে কিডনি। শরীরের দুটো কিডনির মূল কাজ হলো  প্রতিনিয়ত দেহে যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলোকে প্রস্রাবের আকারে শরীর থেকে বের করে দেয়া।  তাই কিডনি সুস্থ না থাকলে বিভিন্ন রোগ ব্যাধি শরীরে বাসা বাধে। এজন্য শরীরের সার্বিক সুস্থতায় কিডনির যত্ন নেয়া অত্যন্ত জরুরি। আর কিডনি ভালো রাখতে বেশ কিছু নিয়ম মানা আবশ্যক। নিউ ইয়র্ক ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের চিকিৎসক ডক্টর কেরি উইলস জানিয়েছেন কিডনি সুস্থ রাখার কয়েকটি উপায় সম্পর্কে-  আরো পড়ুন

আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, আঘাত যেকোনো সময়

Image
বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। ফাইল ছবি বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। বৈশ্বিক আবহাওয়াবিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ এপ্রিল থেকে ৫ মে’র মধ্যে এর প্রভাব থাকবে। ২ মে’র মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় ‘আম্ফান’ কতটা শক্তিশালী হবে বা কোথায় আছড়ে পড়বে; তা জানা যাবে অতি শিগগিরই। তবে অনুমান করা হচ্ছে, ৩ মে’র মধ্যে মিয়ানমারে আঘান হানতে পারে এই ঘূর্ণিঝড়। এটি পরে বাংলাদেশ ও ভারতের দিকে ধাবিত হতে পারে।  আরো পড়ুন

দক্ষিণ কোরিয়ায় গুদামে আগুন লেগে নিহত ৩৮

Image
ছবি: সংগৃহীত দক্ষিণ কোরিয়ার একটি নির্মাণাধীন গুদামে আগুন লেগে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। বুধবার রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই নির্মাণাধীন গুদামে দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। আরো পড়ুন

অবশেষে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি!

Image
লিওনেল মেসি দীর্ঘদিন ধরে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দেন দরবার চলছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির। তবে কোনো সমস্যা ছাড়াই চুক্তি নবায়ন হবে বলে জানিয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা।   বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। বার্সায় চলমান অস্থিরতার মধ্যে সবচেয়ে আলেচিত বিষয় ছিলো মেসির নতুন চুক্তি। মৌসুম শেষে ট্রান্সফার ফি ছাড়াই ন্যু ক্যাম্প ছেড়ে যেতে পারেন মেসি। কিন্তু লাপোর্তার বিশ্বাস, খুব সহজেই মেসির চুক্তি নবায়ন করা যাবে। বুধবার তিনি বলেন, মেসির নতুন চুক্তিতে কোনো সমস্যাই হবে না।  আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার মৃত্যু

Image
ফাইল ফটো করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৬১ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৯০ জনসহ মোট মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬৬৯ জনের।  আরো পড়ুন

সৈকতের নাম জলপাই

Image
বগুরান জলপাই সৈকত জলপাই—এটি একটি সমুদ্র সৈকতের নামও বটে। তবে মূল নাম বগুরান জলপাই। ব্যস্ততা ভুলে অসীমের অনুভূতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়া যায় এখানে। একটার পর একটা ঢেউ আসে, যন্ত্রণা-বেদনা ঝাপটার পর ঝাপটায় ধুয়ে-মুছে নিয়ে ফিরে যায় আবার। সমুদ্র নিয়ে বাঙালির ফ্যান্টাসি অফুরন্ত। সৈকতে গিয়েও অনেক সময় ভিড়ের দেখা মেলে, যা বেশিরভাগ মানুষেরই ভালো লাগে না। মন চায় নির্জন কোনো সৈকতে ছুটি কাটাতে। বগুরান জলপাই সেরকমই এক জায়গা।  আরো পড়ুন

করোনাভাইরাস: সুস্থ হয়েছেন ১০ লাখেরও বেশি

Image
ছবি: সংগৃহীত বিশ্বজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ২৮ হাজার ২২৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ২০ হাজার ২৬৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৩৫৫ জন। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪১১ জন, স্পেনে সুস্থ হয়েছেন এক লাখ ৩২ হাজার ৯২৯ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৬১০, ইরানে ৭৩ হাজার ৭৯১, ইতালিতে ৭১ হাজার ২৫২ এবং ফ্রান্সে ৪৮ হাজার ২২৮ জন সুস্থ হয়ে উঠেছে।  আরো পড়ুন

ইতালিতে ঘরে ফেরার সংখ্যা ৭১ হাজার ছাড়াল

Image
ছবি- সংগৃহীত মহামারি করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা দিন দিন বাড়ছে ইতালিতে। দেশটিতে করোনায় আক্রান্ত ৭১ হাজার ২৫২ ব্যক্তি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনায় ২৪ ঘণ্টায় ৩২৩ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৬ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৩১১ জন।  আরো পড়ুন

পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর করোনায় আক্রান্ত

Image
পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন। নিজের করোনায় আক্রান্তের খবর জানিয়ে এক টুইট বার্তায় গভর্নর বলেন, আমি করোনাভাইরাস সংক্রমিত হয়েছি..। আল্লাহ আমাকে এই মহামারির বিরুদ্ধে লড়ার শক্তি দিক। আরো পড়ুন

করোনা: জাপানে জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে

Image
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জাপানে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো এক মাস বাড়তে যাচ্ছে। গত ৬ এপ্রিল থেকে জাপানে জরুরি অবস্থা চলছে। যা শেষ হচ্ছে আগামী ৬ মে। শুক্রবার জাপানি বিশেষজ্ঞদের এক বৈঠকে জরুরি অবস্থা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। বুধবার জাপানি গণমাধ্যম নিক্কি এশিয়া প্যাসিফিকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আরো পড়ুন

ব্রিটেনে করোনায় আরো ৭৬৫ জনের মৃত্যু

Image
ছবি: সংগৃহীত যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাস সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরো ৭৬৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ২২১ জন।  করোনার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার এই তথ্য দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।  আরো পড়ুন

আজ থেকে চালু হচ্ছে মালবাহী ট্রেন

Image
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বৃহস্পতিবার থেকে মালবাহী ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ব্যবসায়ীদের প্রতিদিনই খাদ্যদ্রব্য, শাক-সবজি, ধান ইত্যাদি বিভিন্ন জেলায় পণ্যবাহী পরিবহনে পাঠাতে হয়। এজন্য মালবাহী ট্রেন চলাচলের চিন্তাধারা করা হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে বৃহস্পতিবার থেকেই এসব ট্রেন চালু করা হবে।  আরো পড়ুন

ডান পায়ে অস্ত্রোপচার, দু’সপ্তাহর বিশ্রামে কুতিনহো

Image
ব্রাজিল ও বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কুতিনহো ডান পায়ের গোঁড়ালিতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ব্রাজিল ও বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কুতিনহোর। তবে তাকে পুরোপুরি সুস্থ হতে দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।  আরো পড়ুন

নিজস্ব ঝুঁকি ও অর্থায়নে দুই কোটি ভ্যাকসিন তৈরি করবে ভারত

Image
ফাইল ছবি নিজস্ব ঝুঁকি ও অর্থায়নে দুই কোটি ভ্যাকসিন তৈরি করতে চায় ভারতের সেরাম ইনস্টিটিউট। আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটি উৎপাদনও শুরু করে দিবে।  এর আগে বৃহস্পতিবার অক্সফোর্ড ইউনিভার্সিটির কোভিড-১৯এর ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে দেয়া হয়। অক্সফোর্ডের এই গবেষণার সঙ্গে আরো সাতটি প্রতিষ্ঠান যুক্ত ছিল। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট অন্যতম। অক্সফোর্ডের ট্রায়ালের পর তারা এই ভ্যাকসিনের উৎপাদন শুরু করতে যাচ্ছে।  আরো পড়ুন

মেসির একটি জার্সি চা-ই-চাই..

Image
মেসির একটি জার্সি চা-ই-চাই রাহিম স্টার্লিংয়ের বিশ্বের সেরা সেরা তারকাদের জার্সি সংগ্রহ করাই ইংল্যান্ড ও ম্যানচেষ্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার রাহিম স্টার্লিং এর শখ। ডেভিড বেকহ্যাম থেকে নেইমার, সকলেরই জার্সি রয়েছে স্টার্লিং-এর কাছে। শুধু মাত্র নেই আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসির জার্সি।   তাই যে কোন উপায়ে মেসির একটি জার্সি স্টার্লিং-এর চা-ই-চাই। মেসির জার্সির জন্য উদগ্রীব হয়ে উঠেছেন স্টার্লিং। সম্প্রতি এভারটনের পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজের সাথে ইন্টারনেট গেমস, ই-প্রিমিয়ার লিগের একটি টুর্নামেন্টের ম্যাচ খেলেছেন স্ট্রার্লিং।  আরো পড়ুন

ষোল বছর আগে যে জয়ে কেঁদেছিলেন টাইগাররা

Image
জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ওয়ানডে ইতিহাসের প্রথম জয় বিংশ শতাব্দীর শেষদিকে ক্রিকেট বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশে। ১৯৯৯ বিশ্বকাপের সাফল্যের পর এদেশের দর্শকের কাছে ক্রিকেটই হয়ে ওঠে বিনোদনের প্রধান মাধ্যম। ক্রিকেটের প্রতি দেশের জনগণের আগ্রহ ও ভালোবাসা দেখে ২০০০ সালে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অসংখ্যবার দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছেন ক্রিকেটাররা। আবার অনাকাঙ্ক্ষিত হারে হৃদয় ভেঙ্গেছে অনেক ক্রিকেটভক্তের। কেঁদেছেন টাইগাররাও। তবে ষোল বছর আগের এক ম্যাচে জয় লাভ করে কেঁদেছিলেন সেই দলের ক্রিকেটাররা।  ডেইলি বাংলাদেশ পাঠকদের জন্য আজ থাকছে সেই ম্যাচের গল্প।   আরো পড়ুন

আজান দিয়ে রমযানের শুভেচ্ছা জানালেন আদনান সামি!

Image
আদনান সামি জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গীতিকার আদনান সামি। এবার তিনি আলোচনায় এসেছেন আজান দিয়ে। তার আজানের সুর যেন মন জুড়িয়েছে তার ভক্তদের।  সম্প্রতি মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে একটি আজানের ভিডিও ক্লিপ টুইট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আদনান সামি।  আরো পড়ুন

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো

Image
ছবি: সংগৃহীত বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেই ধারা অব্যাহত থাকায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবার ৩০ লাখ অতিক্রম করেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৮ হাজার ১৯৬ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৭ হাজার ৩৯১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮৪ হাজার ৫৮২ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।  আরো পড়ুন

নিজে হাজির হয়ে অসহায় মানুষদের পেট ভরাচ্ছেন সালমান

Image
সালমান খান লকডাউনের মাঝে পানভেলে আটকে পড়েন সালমান খান। পানভেলের বাগান বাড়িতে বোন, ভগ্নিপোত, ইউলিয়া, জ্যাকলিনদের সঙ্গে রয়েছেন তিনি। বাগান বাড়িতে থাকার সময় এবার পানভেলের স্থানীয় লোকজনদের সাহায্যে নেমে পড়েন বলিউড সুপারস্টার।  পানভেলের যে জায়গায় সলমনের বাগান বাড়ি রয়েছে, তার আশপাশের অসহায় মানুষের পেট ভারানোর দায়িত্ব নিয়েছেন বলিউড ভাইজান।  আরো পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীকে সমর্থন জানিয়ে মিডিয়ার সমালোচনায় ট্রাম্প

Image
ছবি: সংগৃহীত প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী এলেক্স অ্যাজারকে বরখাস্ত করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং এলেক্স অ্যাজারকে সমর্থন করে টুইট করেছেন। করোনায় অধিক প্রাণহানির কারণে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জনসমর্থন হারানোর ঝুঁকিতে থাকা ট্রাম্প এ খবরের জন্যে সিএনএন এবং অন্যান্য সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করেছেন। তিনি টুইটারে বলেন, আমি স্বাস্থ্য মন্ত্রী এলেক্স অ্যাজার বরখাস্ত করেছি বলে যে খবর বেরিয়েছে তা ভুয়া।  আরো পড়ুন

যে কারণে কিটের অনুমোদন পায়নি গণস্বাস্থ্য কেন্দ্র

Image
ফাইল ছবি গণস্বাস্থ্য কেন্দ্রের র‌্যাপিড কিট অনুমোদন না পাওয়ার বিষয় ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত মিডিয়া সেলের আহ্বায়ক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশকেই র‌্যাপিড কিট পরীক্ষার অনুমোদন দেয়নি। এক্ষেত্রে গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট পরীক্ষারও আপতত কোনো সুযোগ নেই।  তবে ভবিষ্যতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত ও নির্দেশিত হলে গণস্বাস্থ্যের কিট গ্রহণে সরকারের কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান খান এসব কথা বলেন।  আরো পড়ুন

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁই ছুঁই

Image
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁই ছুঁই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে এক হাজার ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার। আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৭৭জন। মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৬ হাজার ৫২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন দেয়া সত্ত্বেও সেটি সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে কিছু রাজ্যের বিরুদ্ধে।  আরো পড়ুন

ইফতারে পাতে থাক মজাদার ফালুদা

Image
ছবি: ফালুদা ইফতারে স্বাস্থ্যকর খাবারগুলোই রাখা উচিত। কারণ একদিকে গরম অন্যদিকে সারা দিন না খেয়ে থাকা। এরপর ভাজাভুজি স্বাস্থ্যের জন্য একদমই ভালো হবে না। তাই ইফতারের পাতে রাখতে পারেন মজাদার ফালুদা।   এজন্য আপনি প্যাকেটের রেডিমেট ফালুদা ব্যবহার করতে পারেন। আবার সব উপকরণ মিশিয়ে ঘরেও তৈরি করতে পারেন। জেনে নিন ঘরে কীভাবে মজাদার ফালুদা তৈরি করতে পারবেন-   আরো পড়ুন

করোনার মধ্যেই নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

Image
ছবি: সংগৃহীত করোনাভাইরাস মহামারির মধ্যেই নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদ সংস্থা ডেইলি মেইলর খবরে জানা য়ায়, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে দক্ষিণ দ্বীপাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  আরো পড়ুন

এই সময় ফুড পয়জনিং? খেয়াল রাখুন সাত বিষয়

Image
ফুড পয়জনিং এই সময় অনেকেই ফুড পয়জনিংয়ের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। খাবারে অনিয়ম হলে এই সমস্যা দেখা দেয়। এই সমস্যা ছোট-বড় উভয়েরই হতে পারে। কোনো খাবার খাওয়ার পর ঘন ঘন বমি, জ্বর, পেটব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি সমস্যা দেখা দেয়া মানেই ফুড পয়জনিং। জীবাণুযুক্ত, অস্বাস্থ্যকর খাবার থেকে ফুড পয়জনিং হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেক কিছুই করেন সবাই। তবে এই সমস্যা থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু উপায় রয়েছে। যা বেশ কার্যকরী। এ বিষয়ে কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি। চলুন জেনে নেয়া যাক সেগুলো-  আরো পড়ুন

পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন

Image
জেলেদের হাতে ধরা পড়া গাঙ্গেয় ডলফিন পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক ডলফিন। যা গাঙ্গেয় ডলফিন বা শুশুকও নামেও পরিচিত। বহুদিন পর পদ্মায় ডলফিনের দেখা পাওয়া গেছে বলা জানা গেছে। সোমবার সকালে শরীয়তপুর জেলার সখিপুরের মোস্তফা মোল্লা নামক এক জেলের জালে ডলফিনটি ধরা পড়ে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডলফিনটির ছবি ছড়িয়ে পড়েছে।  আরো পড়ুন

অল্প উপকরণে ঝটপট তৈরি করুন মচমচে জিলাপি

Image
জিলাপি করোনা সংক্রমণ থেকে বাঁচতে ঘরেই কাটছে অলস জীবন। দেখতে দেখতে রোজাও চলে এসেছে। সারাদিন রোজা রাখার পর একটু মিষ্টি স্বাদের খাবার খেতে কে না চায়। সেক্ষেত্রে অনেকেই জিলাপি খেতে ভালোবাসেন। তবে এখন তো আর দোকান থেকে জিলাপি কিনে খাওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া কেনা জিলাপি স্বাস্থ্যসম্মতও হয় না। তাই অল্প উপকরণে কম সময়ে জিলাপি বানিয়ে নিন ঘরে বসেই। এটি খেতেও হয় মচমচে ও সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক জিলাপি তৈরির রেসিপিটি-   আরো পড়ুন

এক ম্যাচেই নির্ধারিত হবে সিরি আ’র ভাগ্য!

Image
জুভেন্টাসের বিপক্ষে শিরোপা নির্ধারণী একটি ম্যাচ খেলতে রাজি লাৎসিও করোনাভাইরাসের কারণে বন্ধ আছে ইতালিয়ান সিরি আ’র খেলা। মৌসুমের খেলা যদি আর না হয় সেক্ষেত্রে শিরোপা নির্ধারণের জন্য জুভেন্টাসের সঙ্গে একটিমাত্র ম্যাচ খেলার প্রস্তাব গ্রহণ করবেন বলে জানিয়েছেন লাৎসিওর মালিক ক্লদিও লোতিতো।  রবিবার ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ক্লাবের ফুটবলারদের একক অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছেন। ৪ মে থেকে শুরু হবে অনুশীলন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে থেকে দলগত অনুশীলনে ফিরতে পারেন ফুটবলাররা।   আরো পড়ুন

কী করব? লকডাউনে মিমির ট্যুইটে নেটিজেনদের ভিড়

Image
মিমি চক্রবর্তী সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ। কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তারা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন। এখন তো আবার ঘরবন্দি দশা। তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অনেক সময়। এই সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন।  আরো পড়ুন

‘ক্রিকেটভক্ত’ হিসেবে সম্মান পেয়েছে যে বিড়াল

Image
‘ক্রিকেটভক্ত’ হিসেবে সম্মান পেয়েছে যে বিড়াল ক্রিকেট মূলত মানুষই খেলে। অন্য কোনো প্রাণীর ক্রিকেটার হওয়া অসম্ভব একটি ব্যাপার। তবে কেউ যদি আপনাকে বলে যে একটি বিড়ালও আছে যে মোটামুটি ক্রিকেট বুঝতো এবং নিয়মিত খেলা দেখতো? অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি!  আরো পড়ুন

প্রাকৃতিক ফেসওয়াশ মধু

Image
ছবি: ত্বকে মধুর ব্যবহার মধু ব্যবহার করেই আপনি পরিষ্কার উজ্জ্বল ত্বক পেতে পারেন। বাজারেরযেসব ফেসওয়াশ বিক্রি হয় সেগুলোতে রয়েছে ক্ষতিকর রাসায়নিক উপাদান। যা ত্বকের উপকার করার পরিবর্তে বরং ক্ষতি করে।  আরো পড়ুন

উড়োজাহাজ চলাচল ৭ মে পর্যন্ত বন্ধ

Image
ফাইল ফটো করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে আগামী ৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।  এ নিয়ে তৃতীয় দফায় উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বাড়ালো বেবিচক। এর আগে সংস্থাটি ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৬ দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল।  আরো পড়ুন