হুমায়ুন ফরীদির চশমার ভিত্তি মূল্য ১ লাখ!

হুমায়ুন ফরীদি
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। তারা দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন। সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন।
এরই মধ্যে প্রতিষ্ঠানটি সাকিব আল হাসানের প্রিয় ব্যাট ও কণ্ঠশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে তুলেছে। আজ রাত ১১ টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেজে নিলামে উঠতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরীদির সবচেয়ে বহুল ব্যবহৃত চশমা। যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। আরো পড়ুন
Comments
Post a Comment