রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার
রাঙ্গামাটি সমতাঘাট। একপাশে বিখ্যাত কাপ্তাই হ্রদ এবং অন্য পাশে বিখ্যাত বনরুপা বাজার। কাছে ও দূরে নানান জায়গা থেকে হরেক রকম পণ্য নিয়ে অসংখ্য নৌকা আসে সমতাঘাটে। বাজার বারে ঘাট জুড়ে হুলুস্থুল কান্ড বেঁধে যায়। এই ঘাট আর বাজার সম্পর্কেই আজ আপনাদের জানাবো।
ঘাটে ভিড়ানো নৌকা থেকে একের পর এক নামেন যাত্রীরা। বেশিরভাগই পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন। নৌকা ভর্তি পাহাড়ি ফলমূল আর শাকসবজি। নৌকাতেই চলে পাইকারি দরাদরি। পাহাড়িরা বেশিরভাগ পণ্যই বহন করে পিঠে ঝোলানো বাঁশের ঝুড়িতে। ঐতিহ্যবাহী বাঁশের ঝুড়িকে চাকমারা বলে কালং, মারমারা বলে পরগিন, টিপরারা কাবাং বলে। নানান এলাকার মানুষ এখানে ভিড় জমায়। কেউ আসে কাপ্তাই লেক পাড়ের গ্রাম থেকে, কেউবা কর্ণফুলী নদী পাড়ের জনপদ থেকে। নৌ পথে প্রতিদিনই হরেক রকম পণ্য আসে এই ঘাটে। বেশি আসে বাজার বারে। ঘাট সংলগ্ন এই বনরুপা বাজার রাঙ্গামাটির সবচেয়ে নামকরা বাজার কেন্দ্রগুলোর একটি। নানা পণ্যের পসরা আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি ক্রেতা বিক্রেতার বিকিকিনির ব্যস্ততায় বেশ জমজমাট এই বাজার। এ বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য হলো পাহাড়ি শাকসবজি। এগুলো পুঁই গাছের বিচি। চাকমারা বলে পুজগ বিচি। এখানকার সবজি কোনোটি বন বাদাড়ের, কোনোটি জুম ক্ষেতের। আরো পড়ুন
Comments
Post a Comment