পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

পোড়াবাড়ির চমচম
পোড়াবাড়ি—টাঙ্গাইল জেলার একটি গ্রামের নাম। অথচ সারাদেশের মানুষই কম-বেশি গ্রামটিকে চেনে। কারণ মিষ্টির রাজা চমচমের বিস্তৃতি এ পোড়াবাড়ি থেকেই। টাঙ্গাইল শহর থেকে ৬ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। পোড়াবাড়ির চমচম তৈরির ঐতিহ্য প্রায় দুইশ’ বছরের পুরোনো। এক সময়ে ‘চমচমের রাজধানী’ হিসেবেও পরিচিত ছিল এই গ্রাম।
লোকমুখে প্রচলিত, ব্রিটিশ আমলে ধলেশ্বরী নদী দিয়ে আসাম, কলকাতার স্টিমার চলাচল করতো। আসাম থেকে যশোরথ হালই নামের এক মুনি এসেছিলেন পোড়াবাড়িতে। তিনিই প্রথম গোরুর খাঁটি দুধ, চিনি আর ধলেশ্বরী নদীর পানি দিয়ে বিশেষ উপায়ে চমচম তৈরি করেন। এখনও হালইরা এখানে চমচম বানিয়ে থাকেন। এছাড়া, ঘোষ এবং পালেরাও বংশানুক্রমিকভাবে চমচম তৈরির সঙ্গে যুক্ত। আরো পড়ুন
Comments
Post a Comment