যে কারণে কিটের অনুমোদন পায়নি গণস্বাস্থ্য কেন্দ্র

ফাইল ছবি
গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড কিট অনুমোদন না পাওয়ার বিষয় ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত মিডিয়া সেলের আহ্বায়ক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশকেই র্যাপিড কিট পরীক্ষার অনুমোদন দেয়নি। এক্ষেত্রে গণস্বাস্থ্যের র্যাপিড কিট পরীক্ষারও আপতত কোনো সুযোগ নেই।
তবে ভবিষ্যতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত ও নির্দেশিত হলে গণস্বাস্থ্যের কিট গ্রহণে সরকারের কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি।
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান খান এসব কথা বলেন। আরো পড়ুন
Comments
Post a Comment