অবশেষে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি!

লিওনেল মেসি
দীর্ঘদিন ধরে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দেন দরবার চলছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির। তবে কোনো সমস্যা ছাড়াই চুক্তি নবায়ন হবে বলে জানিয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা।
বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। বার্সায় চলমান অস্থিরতার মধ্যে সবচেয়ে আলেচিত বিষয় ছিলো মেসির নতুন চুক্তি। মৌসুম শেষে ট্রান্সফার ফি ছাড়াই ন্যু ক্যাম্প ছেড়ে যেতে পারেন মেসি। কিন্তু লাপোর্তার বিশ্বাস, খুব সহজেই মেসির চুক্তি নবায়ন করা যাবে। বুধবার তিনি বলেন, মেসির নতুন চুক্তিতে কোনো সমস্যাই হবে না।
Comments
Post a Comment