বাড়ি গিয়ে করোনা ঠেকাতে মার্কিন যুদ্ধ জাহাজকে চীনের আহ্বান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চীনের জলসীমায় প্রবেশ করেছিলো যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সৃষ্টি হয়েছিলো উত্তেজনারও। কিন্তু পরবর্তীতে নিজেদের জলসীমা থেকে মার্কিন যুদ্ধজাহাজটিকে সরিয়ে দেয় চীনের নৌবাহিনী।

সম্প্রতি দেশটির পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। বিবৃতিটিতে বলা হয়, অন্যের জলসীমায় এসে অশান্তি সৃষ্টি না করে নিজ দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা উচিত মার্কিন নৌবাহিনীর সদস্যদের।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস ব্যারি দক্ষিণ চীন সাগরের জিশা দ্বীপপুঞ্জের কাছে চলে আসে। এরপরই পিএলএ’র নৌবাহিনী যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সহায়তায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি সরিয়ে দেয়। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার