এক ম্যাচেই নির্ধারিত হবে সিরি আ’র ভাগ্য!

জুভেন্টাসের বিপক্ষে শিরোপা নির্ধারণী একটি ম্যাচ খেলতে রাজি লাৎসিও
করোনাভাইরাসের কারণে বন্ধ আছে ইতালিয়ান সিরি আ’র খেলা। মৌসুমের খেলা যদি আর না হয় সেক্ষেত্রে শিরোপা নির্ধারণের জন্য জুভেন্টাসের সঙ্গে একটিমাত্র ম্যাচ খেলার প্রস্তাব গ্রহণ করবেন বলে জানিয়েছেন লাৎসিওর মালিক ক্লদিও লোতিতো।
রবিবার ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ক্লাবের ফুটবলারদের একক অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছেন। ৪ মে থেকে শুরু হবে অনুশীলন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে থেকে দলগত অনুশীলনে ফিরতে পারেন ফুটবলাররা। আরো পড়ুন
Comments
Post a Comment