দেশের সর্বকালের সেরা সাকিব: তামিম ইকবাল

সাকিব আল হাসানকে দেশের সর্বকালের সেরা মানেন তামিম ইকবাল
বাংলাদেশের ক্রিকেট ইতিহাস খুব বেশিদিনের নয়। যদি শুধু টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরের সময় ধরা হয় তবে মোটে দুই দশক পূরণ করেছে টাইগাররা। তবে এরইমধ্যে বেশ কিছু ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। এদের মাঝে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার বলে মত দিয়েছেন তারই সতীর্থ তামিম ইকবাল।
বুধবার রাতে দেশের অন্যতম প্রধান দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে ফেসবুক লাইভে আসেন তামিম। সেখানে করোনা পরিস্থিতির পাশাপাশি কথা বলেন অন্যান্য অনেক দিক নিয়ে। কথা প্রসঙ্গে সাকিবকে নিয়েও আলোচনা হয় সেখানে। আরো পড়ুন
Comments
Post a Comment