ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁই ছুঁই

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁই ছুঁই
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁই ছুঁই

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে এক হাজার ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৭৭জন। মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৬ হাজার ৫২৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন দেয়া সত্ত্বেও সেটি সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে কিছু রাজ্যের বিরুদ্ধে। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার