ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসীর গুলিতে নিহত ২

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফে ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো চারজন।

শনিবার বিকেল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্রাবট্রি। 
তিনি জানান, এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভিতরে ঢুকে পড়ে অতর্কিত গুলি চালায়। দেয়াল ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ায় সেখানে আগুন ধরে যায়। এ সময় বিতরণ কেন্দ্রটিতে অন্তত ২০০ কর্মী ছিলেন। তিনি আরো বলেন, গুলিবর্ষণকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আইন প্রয়োগকারীরা ঐ সন্দেহভাজনকে গুলি করেছে কিনা তা পরিষ্কার নয়। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার