২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে শুক্র ও শনিবার করোনাভাইরাসের শনাক্তের সংখ্যা ছিল দুই লাখ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় যা কিছুটা কমেছে। করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা এক লাখ ৬৩ হাজার এবং মারা গেছেন তিন হাজার ৪৫৪জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৪১০ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৪৩ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৫৫ লাখ ৫৩ হাজার ৪৯৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
Comments
Post a Comment