প্রেম কখন পেশা হয়ে গেল বুঝতেই পারলাম না: শাহরুখ

শাহরুখ খান
দেখতে দেখতে ২৮ বছর কেটে গেলো। লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে ‘মান্নত’-এর বিলাসবহুল জীবন! কোনো বাবা-দাদা ছিল না বলিউডে, থাকার মধ্যে অভিনয়ের প্রতি ভালবাসা, আবেগ আর মনের জোর। আর তাতেই ভর দিয়ে বলিউডে ২৮ বছর দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান।
১৯৯২ সালে ২৬ জুন মুক্তি পেল শাহরুখের ডেবিউ ছবি ‘দিওয়ানা’। ছিল না সিক্স প্যাক, নায়কসুলভ লুকস। এদিকে সেই ছবিতেই সহ-অভিনেতা ঋষি কাপুর, দিব্যা ভারতী। চ্যালেঞ্জটা সাহস করে নিয়েই ফেললেন এসআরকে। এর পর একে একে ‘বাজিগর’, ‘ডর’ আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড পেয়ে গেল তার ‘বাদশাহ’-কে। সে সময় বলিউডের কাপুর, খানদের রমরমার বাজারে দিল্লির এক সাধারণ ছেলেকে কীভাবে যেন ভালবেসে ফেললো সবাই। আরো পড়ুন
Comments
Post a Comment