নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় যা বলল তালেবান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন সেনাদের হত্যা করার বিনিময়ে তালেবান রাশিয়ার কাছ থেকে অর্থ সংগ্রহ করছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে এই গোষ্ঠী। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কোনো বহিঃশক্তি বা বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে তালেবানের যুদ্ধ চলে না।

তিনি রোববার এক টুইটার বার্তায় লিখেছেন, তালেবান গত ১৯ বছর ধরে আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে যে লড়াই করছে তা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে করেনি এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রেও কারো সাহায্যের প্রয়োজন তালেবানের নেই।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের হত্যা করার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে মোটা অংকের পুরস্কার পায় তালেবান। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার