করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪ হাজার ছাড়ালো

ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪ হাজার ৩৬৬ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ২ হাজার ৯৩২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৫৩ হাজার ১০৭ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ২৬ লাখ ৩৭ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৩৭ জনের। আরো পড়ুন
Comments
Post a Comment