ভয়ানক বন্যায় চীনের বৃহত্তম বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
করোনাভাইরাস, প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধ উত্তেজনার পর এবার প্রকৃতির রোষানলে পড়েছে চীন। জানা যায়, গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে রয়েছে দেশটি।
ভয়ানক বিপজ্জনক অবস্থায় রয়েছে বিশ্বের বৃহত্তম বাঁধ ‘থ্রি জর্জেস’। ভয়াবহ বন্যায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাঁধ। চীনের এই বৃহত্তম বাঁধটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় ভয়ানক ঝুঁকির মুখে রয়েছে দেশটির ৪০ কোটি মানুষ।
চলতি মাসে চীনের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চল জুড়ে লাগাতার মুষলধারে বৃষ্টি হচ্ছে। লাগাতার এই বর্ষণের কারণে একাধিক নদীর জল উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। আরো কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। তাই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার