ফেসবুক বর্জনের সিদ্ধান্ত কোকা-কোলাসহ অসংখ্য কোম্পানীর

ফেসবুক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ছোট-বড় অসংখ্য কোম্পানী। ছবি: সংগৃহীত
ফেসবুক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ছোট-বড় অসংখ্য কোম্পানী। ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপনদাতা সংস্থা ইউনিলিভার, কোকা-কোলাসহ ছোট-বড় অসংখ্য কোম্পানি ফেসবুক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন না দেয়ায় প্রায় ৭২০ কোটি ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক পোস্টের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ার ফেসবুকের বিপক্ষে প্রতিষ্ঠানগুলো এমন অবস্থান নেয়। এর আগে ফেসবুক বর্জনের আহবান জানিয়ে #StopHateforProfit ক্যাম্পেইন শুরু করে এডিএল, এনএএসিপি ও কালার অব চেঞ্জ নামের কয়েকটি সংগঠন।
এপ্রিল ফোবর্সের প্রকাশিত শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী, জাকারবার্গের সম্পদের পরিমাণ ছিল ৮৬.৫ বিলিয়ন ডলার (৮ হাজার ৬৫০ কোটি ডলার)। শুক্রবার ফেসবুকের শেয়ার মূল্য ৮ শতাংশ কমায় জাকারবার্গ ব্যক্তিগতভাবে হারান ৭.২১ বিলিয়ন ডলার (৭২১ কোটি ডলার)। শনিবার তার সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ৭৯.৭ বিলিয়ন ডলার (৭ হাজার ৯৭০ কোটি ডলার)। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার