ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত ২৯ হাজার

ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বিপর্যস্ত ব্রাজিল। দেশটি প্রায় প্রতিদিনই উদ্বেগজনকহারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩১৩ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৪৫ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে। একই দিনে নতুন করে মারা গেছে আরো ৫৫৫ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে।
Comments
Post a Comment