আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমেরিকাভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সরকার। তেল আবিব দাবি করছে, গড টিভির শেলানু স্টেশন থেকে এমন কিছু প্রচার করা হচ্ছে যাতে গোপন মিশন রয়েছে বলে মনে করা হচ্ছে।

রোববার ইসরায়েলের ক্যাবল অ্যান্ড স্যাটেলাইট ব্রডকাস্টিং কাউন্সিলের চেয়ারম্যান আশের বিটন বলেন, গড টিভি আগামী সাতদিনের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে গত বৃহস্পতিবার নোটিশ দেয়া হয়েছে।
তিনি বলেন, একটি টিভি চ্যানেল ইহুদি জনগণের মধ্যে যিশুর জীবনকাহিনী প্রচারের চেষ্টা চালাচ্ছে অথচ ইসরায়েল কখনো এগুলো প্রচার করে না; এসব বিষয় গড টিভি চ্যানেলের প্রধানের জানা আছে।

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার