মহেশ ভাট আর রিয়ার সম্পর্ক নিয়ে আগেই মুখ খুলেছিলেন মহেশের সহকর্মী

ফাইল ছবি
মহেশ ভাটের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সম্পর্ক ঠিক কি রকম ছিল? তাই নিয়ে এখনো তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বারবার। কিন্তু কেমন ছিল মহেশ ভাট আর রিয়া চক্রবর্তীর সম্পর্ক?
এই নিয়েই মুখ খুলেছিলেন সুহিত্রা সেনগুপ্ত। যিনি একসময়ে মহেশ ভাটের অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতেন।
তিনি জানিয়েছিলেন, রিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। যে কারণে বিভিন্ন সময়ে মহেশ ভাটের থেকে হয়ত উপদেশ গ্রহণ করতেন রিয়া। একটা সময়ের পর যখন সুশান্ত অবসাদগ্রস্থ হয়ে পড়েন, তখন মহেশ ভাটই রিয়াকে বলেন সম্পর্ক থেকে সরে আসতে। একেবারে অভিভাবকের মতো বুঝিয়ে বলেন বেশিদিন সুশান্তের সঙ্গে থাকলে সেও পাগল হয়ে যাবে। আরো পড়ুন
Comments
Post a Comment