মাদককাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন রাবিনা

 

রাবিনা ট্যান্ডন

রাবিনা ট্যান্ডন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের নাম। সত্যতা যাচাইয়ে এনসিবি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠাচ্ছে। তবে মাদক সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনকেই দায়ী করলেন রাবিনা ট্যান্ডন। তার দাবি, স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া মাদক আসতে পারে না।

রাবিনার মতে, মাদক নিয়ে শুধু তারকাদেরই সফট টার্গেট করা হচ্ছে। মাদকবিরোধী যুদ্ধ শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সারা ভারতে হওয়া উচিত।
গত সপ্তাহেই একটি টুইটে রবিনা লিখেছিলেন, সবকিছু পরিষ্কার করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। স্বাগত জানাচ্ছি। এটা আমাদের পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে। এখান থেকে শুরু হয়েছে, তবে সর্বত্রই এটা হওয়া উচিত। গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। যারা ব্যবহার করছে এবং যারা যোগান দিচ্ছে, উভয়পক্ষেরই শাস্তি হওয়া উচিত। এর পিছনে কোনও বড় ব্যক্তি আছে যারা মানুষকে ধ্বংস করে দিতে চায়।

আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার