৪ অক্টোবর থেকে চালু হচ্ছে ওমরাহ

ছবি: সংগৃহীত
মহামারিতে করোনাভাইরাস দীর্ঘদিন ধরে পবিত্র উমরাহ পালন বন্ধ থাকার পর অবশেষে তা চালু হতে যাচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, ৪ অক্টোবর থেকে সৌদি আরবের স্থানীয়দের জন্য ওমরাহ হজ চালু করা হবে। তিনটি ধাপে এটি চালু হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ১ নভেম্বর থেকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সব মুসলমানের জন্য ওমরাহ হজ উন্মুক্ত করে দেয়া হবে।
প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থান করা সৌদি নাগরিক ও অধিবাসীরা ৪ অক্টোবর (১৭ সফর) থেকে ওমরাহ হজে অংশ নিতে পারবেন। প্রথম অবস্থায় ওমরাহ হজের মোট ধারণ ক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেয়া হবে। ওমরাহ হজের সম্পূর্ণ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক থাকবে। আরো পড়ুন
Comments
Post a Comment