ইরানের কাছে অস্ত্র বিক্রি, চীন-রাশিয়াকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

 

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েও ক্ষান্ত হচ্ছে না যুক্তরাষ্ট্র। এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি করার ব্যাপারে চীন ও রাশিয়াকে সতর্ক করেছেন। তিনি মঙ্গলবার মার্কিন দৈনিক 'ওয়াশিংটন এক্সামিনার'কে দেয়া এক সাক্ষাৎকারে ওই দুই দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পম্পেও আবারো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি জানিয়ে বলেন, চীন ও রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ওই দুই দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় চীন ও রাশিয়াকে হুমকি দিলেন যখন তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাসহ জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চায়। তবে তিন ইউরোপীয় দেশসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো একযোগে বলেছে, ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল করার অধিকার ওয়াশিংটনের নেই।

আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার