শপথ নিলেন মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

ছবি- সংগৃহীত
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বাহ এনদাও।
রাজধানী বামাকোয় সরকার বদলের এই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অভ্যুত্থানের নেতা কর্নেল আসিমি গোইটা। এই সপ্তাহের শুরুতে তিনিই এনদাওকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। দেশ জুড়ে জাতীয় নির্বাচনের আগে সর্বোচ্চ ১৮ মাস দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।
২০১৪ সালে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ৭০ বছর বয়সী এনদাও। এর আগে বিমানবাহিনীর প্রধানও ছিলেন। শতাধিক সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের সামনে শপথ নেন তিনি। আরো পড়ুন
Comments
Post a Comment