লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব
চরম সংকটে পড়া লেবাননের নতুন প্রধানমন্ত্রী হলেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব। সোমবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান তিনি।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েই এই কূটনীতিক বলেছেন, কথার ফুলঝরি আর প্রতিশ্রুতি দেয়ার মতো সময় আর নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আরো পড়ুন
Comments
Post a Comment