হারিয়ে যাওয়া বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন মিমি চক্রবর্তী

ফাইল ছবি
হারিয়ে যাওয়া অসহায় বৃদ্ধকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন কলকাতার অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী। হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা রাণাঘাটের গাঙনাপুরের শীল পরিবার।
কলকাতা পুলিশ ও সাংসদ অভিনেত্রীকে ধন্যবাদ জানাতে ভুললেন না কুমোদ শীলের ভাইয়ের ছেলে ও তার নাতি সৌরভ শীল। সাংসদ অভিনেত্রীর সঙ্গে ভিডিও কলে কথাও বললেন কুমোদ বাবুর ভাইপো।
Comments
Post a Comment