আটতলা থেকে পড়েও অক্ষত থাকে এই ফোন!

 

আটতলা থেকে পড়েও অক্ষত থাকে এই ফোন

আটতলা থেকে পড়েও অক্ষত থাকে এই ফোন

চীনের রাইজিং স্টার টেকনোলজি ব্র্যান্ড শাওমির টপ সেলিং স্মার্টফোন রেডমি নোট ৮। শাওমির অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, গত বছর বাজারে আসা ফোনটি এ বছরের মে পর্যন্ত ৩০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। এর কারণ একটাই যে, রেডমি নোট সেভেন থেকে রেডমি নোট ৮ সিরিজে আরো উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহৃত হয়েছে। 

এছাড়াও রেডমি নোট ৮ এর বিল্ড কোয়ালিটিও যে ভালো, তার প্রমাণ মিললো সম্প্রতি একটি ঘটনা সামনে আসার পর। একজন রেডমি ফ্যান তার রেডমি নোট ৮ ফোন ব্যবহারের অভিজ্ঞতা শাওমির ফোরামে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তার ফোনটি একটি অ্যাপার্টমেন্টের আটতলা থেকে পানির মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু বিস্ময়করভাবে ফোনটি এখনো ব্যবহারযোগ্য। ফোনটির বেশ কয়েকটি ফাংশন এখনও স্বাভাবিকভাবে কাজ করছে। তবে ক্যামেরার মধ্যে পানি ঢুকে যাওয়ায় সেটি কাজ করছেনা। কিন্তু টাচ ও চার্জিং ঠিকঠাকই আছে। আরো পড়ুন


Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার