ভারতের জিডিপিতে ধস, ২৪ বছরে সর্বোচ্চ পতন

 

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অর্থনীতিবিদদের আশঙ্কার চেয়েও বড় সংকটে ভারতের অর্থনীতি। যে কোনো দেশের চেয়ে করোনার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড সত্ত্বেও লকডাউন ক্রমেই শিথিল হচ্ছিল। তবে সবশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৯৮০ সালের পর রেকর্ড সর্বোচ্চ সংকুচিত হয়েছে দেশটির মোট দেশজ উৎপাদন।

সোমবার বিকেলে ভারতের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (এনওএস) থেকে চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) যে হিসাব দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে ২৩ দশমিক ৯ শতাংশ। যা ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। অর্থাৎ ১৯৯৬ সালে ত্রৈমাসিক পদ্ধতিতে আর্থিক প্রবৃদ্ধির হার প্রকাশ শুরু হওয়ার পর এটা সবচেয়ে বড় পতন। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার