যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

ছবি: সংগৃহীত
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন মাইক পম্পেওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। সিএনএনের বিশ্লেষক ডেভিড মিলার এক সংবাদভাষ্যে পম্পেওকে তার উগ্র আচরণের কারণে এই উপাধি দেন।
কার্নেগি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ডেভিড মিলার মনে করেন, পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিমাত্রায় রাজনীতিকরণ করে ফেলেছেন। তিনি এই মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ারে পরিণত করার পাশাপাশি একের পর এক আইন লঙ্ঘনের মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার হাত থেকে রক্ষা করে যাচ্ছেন। আরো পড়ুন
Comments
Post a Comment