একদিনে আড়াই লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৫৭১৭

করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৫৮ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন পাঁচ হাজার ৭১৭ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৩২৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৪৪০ জনের। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৯৯ লাখ ১৩ হাজার ৭২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
Comments
Post a Comment