ভারতে একদিনে আক্রান্ত ৪৮ হাজারের বেশি

ছবি: সংগৃহীত
ভারতে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৭ হাজার ৪৮১ জন। । একইদিনে মৃত্যু হয়েছে ৭০৫ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৯ জন। আরো পড়ুন
Comments
Post a Comment