কিমের রাজ্যে ‘করোনার হানা’, জরুরি অবস্থা জারি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এতদিন বুক ফুলিয়ে বলেছিলেন, তার দেশ করোনামুক্ত। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা মতভেদ সৃষ্টি হয়েছে। এবার দেশটিই স্বীকার করেছে যে, কায়সং শহরে এক সন্দেহভাজন করোনা রোগী পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনের বরাত দিয়ে এপি জানায়, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসং এরইমধ্যে লকডাউন করা হয়েছে। এছাড়া মহামারি রোধে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Comments
Post a Comment