মাটির নিচে রহস্যময় আট স্তরের এক শহর, রয়েছে ৬০০টি প্রবেশদ্বার!

ছবি: ভূগর্ভস্থ শহর
ছবি: ভূগর্ভস্থ শহর

বিশ্বব্যাপী প্রাচীন অনেক প্রত্নতাত্ত্বিক রহস্য আছে যার সমাধান এখনো হয়নি। গোলকধাঁধার মতোই রয়ে গিয়েছে এসব প্রাচীন নিদর্শনসমূহ। প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করেও সেগুলোর যথাযথ সমাধান উদ্ঘাটন করতে পারেননি। তেমনই কয়েকটি সমাধান না হওয়া প্রত্নতাত্ত্বিক সম্পর্কে আজকের লেখা। 

প্রাচীন মিশরের ভুলে যাওয়া গোলকধাঁধা 
প্রাচীন মিশরের হারিয়ে যাওয়া গোলকধাঁধার নকশাপ্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দীতে রচিত ‘হিস্টরিস’এ প্রাচীনকালের একটি বিশাল মন্দিরের বর্ণনা করেছেন। এই বিশাল মন্দিরের বর্ণনা দিয়ে তিনি বলেছেন, সেখানে হায়ারোগ্লিফস এবং চিত্রে ভরা তিন হাজারটি কক্ষ ছিল। গ্রিকরা এর জটিল রহস্য এবং ধাঁধার কারণে ‘ল্যাবরেথ’ বা গোলকধাঁধা নাম দেয়। 
তাদের বিশ্বাস ছিল এটা ক্রেটির কিং মিনোসের জন্য দাদালাস কর্তৃক নকশাকৃত ছিল, যেখানে কল্পকাহিনীর মিনোটাওর বসবাস করতেন। মন্দিরের করিডরগুলো ছিল গোলকধাঁধার মূল কেন্দ্র। বর্তমানে বর্ণিত এই বিশাল মন্দিরের কোনো অস্তিত্ব নেই। এবং ঠিক কোথায় ছিল সেটাও অজানা। হেরোডাটাসের বর্ণনা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক সময়। 
তবে একাধিক সূত্রে ‘ল্যবরেথ’ বা গোলকধাঁধা সম্পর্কে বিস্তারিত এবং ধারিবাহিক বিবরণ ইঙ্গিত দেয় প্রাচীন সভ্যতায় বাস্তবেই এর অস্তিত্ব ছিল। গবেষকরা গত শতাব্দী থেকেই এর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন। তারা ভবিষ্যতে মন্দিরটির সন্ধানে এবং এর রহস্য সমাধানে খননকাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেন। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার