ত্রাণে চলে ইলিয়াস কাঞ্চনের নায়িকার সংসার

ছবি: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছ থেকে ত্রাণ নিচ্ছেন নায়িকা বনশ্রী
‘সোহরাব রুস্তম’ ছবির মধ্য দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে পা রাখেন নায়িকা বনশ্রী। মমতাজ আলী পরিচালিত এই ছবিকে বনশ্রীর নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। একই বছর মুক্তি পায় এই নায়িকার দ্বিতীয় ছবি ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই ছবিতে বনশ্রী দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন। তিনি অভিনয় করেছেন আরো অনেক নায়কের বিপরীতেও।
অল্প সময়ে যেমন খ্যাতি পেয়েছেন বনশ্রী, তেমনি হারিয়েছেনও দ্রুত। বর্তমানে তার অবস্থা ভালো না। সংসার চালাচ্ছেন ত্রাণ নিয়ে। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে দেখা যায়। আরো পড়ুন
Comments
Post a Comment