অপি করিমের ‘আড়ালের গুনগুন’

অপি করিম
জনপ্রিয় উপস্থাপিকা-অভিনেত্রী অপি করিম ভালো গানও গাইতে পারেন। এ খবর তার ভক্তদের অনেকের জানা। রোববার ফের প্রমাণ দিলেন তিনি। এ দিন মা দিবস উপলক্ষে প্রকাশ হয় অপি করিমের গাওয়া গান 'আড়ালের গুনগুন'।
গানের কথা লেখার পাশাপাশি এর সুর করেছেন স্থপতি, চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। গানটির সংগীতায়োজন করেছেন আটামনাল মুন।
গানটির প্রসঙ্গে অপি করিম বলেন, কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে পরিচিত করা কিংবা আলোচনায় আসার জন্য নয়, মায়ের ইচ্ছাপূরণ এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে গানটি গাওয়া। পৃথিবীর সব মায়ের প্রতি গভীর ভালোবাসা রেখেই গানটি গেয়েছি। আরো পড়ুন
Comments
Post a Comment