করোনার মধ্যেই ইয়েমেনে চিকুনগুনিয়ার তাণ্ডব, মৃত ৫০

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে মহামারি করোনার মধ্যেই হানা দিয়েছে আরেক মহামারি চিকুনগুনিয়া। সম্প্রতি দেশটির অস্থায়ী রাজধানী এডেনে মশাবাহিত এই রোগে অন্তত ৫০ জন মারা গেছেন। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো তিন হাজার রোগী।

দেশটির কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। চিকুনগুনিয়ায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে এডেনের শেখ ওসমান জেলার গভর্নরও আছেন। খবর – আনাদলু এজেন্সি
গত ২১ এপ্রিল টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শহরের জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে এ রোগ ছড়িয়েছে। ভয়াবহ ওই বন্যায় ৫ শিশুসহ ৮ জনের প্রাণহানি ঘটেছিল। এতে অনেক ঘরবাড়িও ভেঙে গিয়েছিল। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার