করোনা থেকে সেরে উঠলো ১৫ লাখেরও বেশি মানুষ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। করোনা নিয়ে সংবাদ প্রকাশকারী আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১৫ লাখ ৬৭৯ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। প্রতিদিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর খুব দ্রুতই এটি ছড়িয়ে পড়ে সমগ্র চীনে। অতঃপর, সেখান থেকে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার