রেমডেসিভির বিতরণের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী ওষুধ হচ্ছে রেমডেসিভির। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে এটির প্রয়োগ শুরু হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের করোনা হাসপাতালগুলোতেও ওষুধটি বিতরণের অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতর (এইচএইচএস)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স যুক্তরাষ্ট্রের জন্য আগামী ৬ সপ্তাহে ৬ লাখ ৭ হাজার ভায়াল রেমডিসিভির বিনামূল্যে সরবরাহ করবে। আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ তা নিজ নিজ রাজ্যের সংশ্লিষ্ট হাসপাতালে বিতরণ করবে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ইবোলার জন্য কার্যকর বলে বিবেচিত রেমডেসিভির ওষুধ করোনার জন্যও কার্যকরী হচ্ছে। এ ওষুধ যাদের শরীরে প্রয়োগ করা হয়েছে, তাদের দ্রুত সুস্থ হতে দেখা গেছে। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার