করোনার বিশেষ পরিস্থিতি অমান্য করায় গ্রেফতার পুনম পান্ডে

পুনম পান্ডে
করোনা সংক্রমণ রুখতে ভারতে চলছে বিশেষ ব্যবস্থা। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন পুনম পান্ডে! তাই বিশেষ ব্যবস্থা ভঙ্গের অভিযোগে অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ। রোববার তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশেষ ব্যবস্থা ভেঙে এদিন নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান অভিনেত্রী। স্বভাবতই তার গাড়ির গতিরোধ করে পুলিশ। প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, পরে পুনম পান্ডেকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় গাড়িটিও।
Comments
Post a Comment