কোভিড-১৯ ব্যাধি থেকে সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগে?

ছবি: করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগী
করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করতে কতটা সময় লাগবে তা চিকিৎসকদের ক্ষেত্রেও বলা কঠিন। বাড়িতে যারা করোনা থেকে সেরে উঠেছেন তাদের বেশিরভাগই সাত দিনে সুস্থ হয়েছেন। তবে অনেকের ক্ষেত্রে বেশিদিনও লাগতে পারে।
বিভিন্ন গবেষণা ও চিকিৎসকরা কোভিড-১৯ থেকে রোগীর আরোগ্য লাভের বিষয়টি তাদের শরীরের উপর নির্ভর করে বলে জানিয়েছেন। বিশেষ করে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারাই এই ব্যাধি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।
জ্বর সেরে যাওয়ার পর অনবরত কাশি কয়েক সপ্তাহ চলতে পারে। করোনা সংক্রমণ কাটিয়ে উঠলেও শরীর বেশ দূর্বল হয়ে পড়ে। যে কোনো কাজ করতে গেলেও হাঁপিয়ে ওঠা স্বাভাবিক। আবার কাজের পরেও অবসাদ বাড়বে। এই সময় স্বাস্থ্যকর খাবার ও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। সঙ্গে বিশ্রামও নিতে হবে। আরো পড়ুন
Comments
Post a Comment