অস্ট্রেলিয়াকে মানকাড করেও সেদিন হেরেছিল বাংলাদেশ

মানকাড আউটের পর বাংলাদেশের অধিনায়ক বিজয়ের সঙ্গে আলোচনা করছেন অজি অধিনায়ক বোসিস্টো, পাশে দাঁড়িয়ে সৌম্য
ক্রিকেটীয় আইন হিসেবে একজন ব্যাটসম্যান দশভাবে আউট হতে পারে। এর ভেতর একটি হলো মানকাড আউট। বোলার বল ডেলিভারির পূর্বে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তাকে এভাবে আউট করতে পারেন বোলার। বাংলাদেশি ক্রিকেটারদের সচরাচর মানকাড করতে দেখা যায় না। তবে একবার মানকাড করেছিলেন সৌম্য সরকার, যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।
ঘটনার পটভূমি আট বছর আগের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বলা যায় বিগত কয়েকটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই মানকাড আউট অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এর মাঝে ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বা চলতি বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করা আফগানিস্তানের মানকাড অনেক আলোচনার জন্ম দেয়। তেমনই ২০১২ যুব বিশ্বকাপে মানকাড করেছিল বাংলাদেশ, মূলত ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার না হওয়ায় সেভাবে আলোচনায় আসেনি।
Comments
Post a Comment