টানা ৫ মৌসুম লেফানডস্কির ৪০ গোলের কীর্তি

রবার্ট লেফানডস্কি
রবিবার রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে এফসি ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ২-০ গোলের অ্যাওয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন রবার্ট লেফানডস্কি। এর মধ্য দিয়ে টানা ৫ মৌসুম ধরে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এই পোলিশ তারকা।
প্রথমার্ধের শেষের দিকে লিও গোরেজকাকে ডি বক্সের মধ্যে ফেলে দেন নেভেন সুবোতিচ। স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি বুন্দেসলিগার সফল স্ট্রাইকার লেফানডস্কি।
Comments
Post a Comment