রেকর্ড দামে বিক্রি হল মাশরাফীর ‘১৮ বছরের সঙ্গী’ ব্রেসলেটটি

ব্রেসলেট হাতে মাশরাফী
ব্রেসলেট হাতে মাশরাফী

করোনাভাইরাসের এই কঠিন সময়ে শুরু থেকেই অসহায়দের পাশে দাঁড়াতে নানারকম কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিলামে নিজেদের বিভিন্ন প্রিয় স্মারক তুলে সেই টাকা সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করছেন তারা। তারই ধারাবাহিকতায় নিজের প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার বেশ চড়া দামেই বিক্রি হয়েছে ব্রেসলেটটি।

শনিবার 'অকশন ফর অ্যাকশন'-এর ফেসবুক পেজে ব্রেসলেটটি নিলামে তোলা হয়। এর ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। রোববার দিবাগত রাত ১২.৪৫ মিনিট পর্যন্ত চলা বিডে এখন পর্যন্ত ক্রিকেটারদের যেকোনো স্মারক নিলামের ভেতর রেকর্ড দামে বিক্রি হয় মাশরাফীর ব্রেসলেট। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার