করোনার মধ্যেই ভারতে পুনরায় চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন

ভারতীয় ট্রেন, (ফাইল ছবি)
মহামারী করোনার মধ্যেই ভারতে পুনরায় চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। আগামী মঙ্গলবার থেকে ক্রমান্বয়ে দেশটিতে ট্রেন চলতে শুরু করবে। রোববার ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম অবস্থায় ১৫ জোড়া ট্রেন চালু করা হবে।
বিশেষ ট্রেন হিসেবে এসব ট্রেন নয়া দিল্লির স্টেশন হয়ে দিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রানচি, ভুবনেশ্বর, সেকুন্দ্রেরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিবান্দ্রম, মাদ্গাও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওই রুটে চলবে। আরো পড়ুন
Comments
Post a Comment