করোনায় বিপন্ন হতে পারে ইইউ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে রেখেছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীন থেকে ছড়িয়ে পড়ার পর করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ইউরোপেও। করোনার প্রভাবে ভবিষ্যতে আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে এর ধ্বংসাত্মক প্রভাবের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন  ইউরোপের কর্মকর্তারা।

করোনা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি কোনো ধরণের ভুল করে তবে ইইউ’র অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেফ কোঁতে ।
করোনায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম করোনা আক্রান্তের দেশ হচ্ছে ইতালি। করোনা আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়েছে ইতালি ও যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ইতালির প্রায় ৯২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনায়।
গত কয়েক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ইইউ’র দেশগুলো স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে। সেখানকার অবস্থা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয়ার পাশাপাশি পৃথক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে  ইইউ’র সদস্য দেশগুলো। এ পরিস্থিতি আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে  ইউরোপের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার