এশিয়ার প্রায় আড়াই কোটি মানুষ দরিদ্র হবে করোনায়

ছবি: সংগৃহীত
করোনায় থমকে গেছে পুরো বিশ্ব। কোভিড-১৯ রোগের সঙ্গে লড়াইয়ে আর্থিক যোগান দিতে হিমশিম খাচ্ছে বড় বড় দেশগুলো। বিভিন্ন দেশের সঙ্গে আন্তঃবাণিজ্যিক সম্পর্কও বন্ধ। শুধু আন্তর্জাতিক নয়, আভ্যন্তরীণ অর্থনীতিতেও সংকট তৈরি হতে যাচ্ছে। বিশ্ববাজারে এর প্রভাব চোখে পড়ার মতো।
প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তিস্থল চীন এখন প্রায় স্বাভাবিক জীবনে ফিরলেও দেশটির ক্রমোন্নতিতে ছন্দপতন হওয়ার শঙ্কা রয়েছে। কারণ দেশটিতে প্রবৃদ্ধির হার কমতে শুরু করেছে।
সোমবার বিশ্ব ব্যাংকের একটি তথ্য বলছে, করোনার কারণে অর্থনৈতিক মন্দা থেকে নিষ্কৃতি পাবে না এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রায় ২৪ মিলিয়ন (দুই কোটি ৪০ লাখ) মানুষ। তারা দরিদ্রতার শিকার হবে। আরো পড়ুন
Comments
Post a Comment