করোনাভাইরাসে মারা গেলেন গীতিকার অ্যালান মেরিল

অ্যালান মেরিল
জনপ্রিয় গান ‘আই লাভ রক অ্যান্ড রোল’–এর গীতিকার অ্যালান মেরিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
অ্যালান মেরিলের মেয়ে লরা মেরিল মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে লরা মেরিল লিখেন, আমি ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু পারছি না। করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে আমার বাবা মারা গেলেন। সবকিছু খালি খালি লাগছে।
Comments
Post a Comment