যুক্তরাষ্ট্রে আরও ৩৮০ জনের মৃত্যু, আক্রান্ত দেড় লাখের বেশি

ছবি: সংগৃহীত
করোনায় সব রেকর্ড ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের দিক থেকে দেশটি চীন, ইতালি ও স্পেনকেও ছাড়িয়ে গেছে। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে নতুন করে আরো ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে ।
আর ভাইরাসটিতে গত একদিনে আক্রান্ত হয়েছে ২২ হাজার ১৭৮ জনে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জনে।
দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজারেরও বেশি। আর মারা গেছেন ১ হাজার ৩৪২ জন অধিবাসী। এরপরই রয়েছে নিউ জার্সি। যেখানে সাড়ে ১৬ হাজারের অধিক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৯৮ জনের।
নতুন এক গবেষণায় দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ‘খুব শিগগিরই করোনার মূলকেন্দ্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ছয়মাসের মধ্যে দেশটির ২ লাখের বেশি মানুষ প্রাণ হারাতে পারেন।’
বিশেষজ্ঞদের সঙ্গে সহমত পোষণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকদের আরো অন্তত ১ মাস সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে চলমান সংকটাবস্থায় নিউ ইয়র্কে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নিউ ইয়র্ক মেট্রো অঞ্চল থেকে বের হয়ে অন্য কোন অঙ্গরাজ্যে গেলে প্রত্যেককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আরো পড়ুন
Comments
Post a Comment