টটেনহ্যাম ছাড়ছেন হ্যারি কেইন!

হ্যারি কেইন
টটেনহ্যাম হটস্পার ছাড়ার ইঙ্গিত দিলেন দলের অধিনায়ক হ্যারি কেইন। ক্লাবটিতে তিনি সুখী থাকলেও শিরোপার ক্ষুধায় তিনি ছেড়ে যেতে পারেন স্পার্সদের।
ইনস্টাগ্রাম লাইভে জেমি রেডন্যাপের সঙ্গে আলাপচারিতায় কেইন বলেন, আমি স্পার্সদের ভালোবাসি এবং সবসময়ই বাসবো।
তিনি বলেন, আমি সবসময়ই বলে আসছি আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে (শিরোপা) যেতে না পারি তাহলে আমি সেখানে সারাজীবন থাকবো না। আমি একজন উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়। আমি উন্নতি করতে চাই এবং সামনে এগুতে চাই। আমি প্রথম শ্রেণির একজন ফুটবলার হতে চাই এবং তার জন্য দলীয় সাফল্য দরকার। আরো পড়ুন
Comments
Post a Comment